1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন

সালথায় খেলাফত মজলিসের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

লাবলু মিয়া
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৭ Time View

‎ফরিদপুরের সালথায় বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা শাহ আকরাম আলী (ধলা হুজুর)। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরকান্দা এম.এন একাডেমি মাঠ থেকে এ শোভাযাত্রার সূচনা হয়।

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

‎শত শত মোটরসাইকেল, বিভিন্ন যানবাহন এবং হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রাটি নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎শোভাযাত্রায় আল্লামা শাহ আকরাম আলীর সঙ্গে উপস্থিত ছিলেন—‎বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য মুফতি হিলাল সাহেব, যুগ্ম মহাসচিব মুফতি শরাফত আলী, ফরিদপুর জেলা সভাপতি মুফতি আমজাদ হোসাইন, জেলা সেক্রেটারি মুফতি আবু নাছির আয়ুবি, নগরকান্দা উপজেলা সভাপতি মুফতি আসাদুজ্জামান, সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, সালথা উপজেলা সভাপতি মুফতি মফিজুর রহমান, সেক্রেটারি মুফতি কামরুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!