1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

সালথায় আশ্রয়ণ কেন্দ্রে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সালথা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫২ Time View

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা আশ্রয়ণ কেন্দ্রে অন্তরা বেগম (২৬) নামে এক গৃহবধূ রহস্যজনকভাবে মারা গেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎স্থানীয় সূত্র জানায়, অন্তরা আক্তার তার স্বামী মিরু শেখ ও দুই সন্তানকে নিয়ে ওই আশ্রয়কেন্দ্রে সরকারি ঘরে বসবাস করছিলেন। শুক্রবার রাতের দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বলে প্রতিবেশীরা জানান। তবে শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে স্বামী মিরু শেখ তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পরই তার মৃত্যু হয়।

‎এ ঘটনায় সালথা থানা পুলিশ জানায়, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

‎সরেজমিনে গিয়ে জানা যায়, আশ্রয়কেন্দ্রে বসবাসরত কেউ এ বিষয়ে মুখ খুলতে চাননি। কীভাবে মৃত্যু ঘটেছে, সে সম্পর্কে স্থানীয়রা নিশ্চিত তথ্য দিতে পারেননি।

‎সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনের জন্য স্বামী মিরু শেখকে হেফাজতে নেয়া হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!