1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

বাংলাদেশে গুম-খুনের রাজনীতি আর চলবে না: শামা ওবায়েদ

লাবলু মিয়া
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৯ Time View

‎‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “আমরা প্রতিজ্ঞা করতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোনো গুম-খুন হবে না, মিথ্যা মামলায় কাউকে জেলে যেতে হবে না। আমরা একটি নতুন রাজনীতি ও নতুন দিগন্ত দেখতে চাই।”
‎
‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎শামা ওবায়েদ আরও বলেন, দেশে একটি স্বচ্ছ সংসদ গঠন করতে হবে, যেখানে সংসদ সদস্যরা কেবলমাত্র জনগণের স্বার্থে কাজ করবেন। তিনি অভিযোগ করে বলেন, ষড়যন্ত্র চলছে যাতে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন না হয়, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
‎‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে নবজাগরণের দিন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়ার ১৯ দফার ধারাবাহিকতায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে আগামী ১৮ মাসে প্রায় ১ কোটি যুবকের কর্মসংস্থান হবে।”
‎‎সভায় সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক টুলু, সালথা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ ‎বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!