1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

কৃষকদল নেতা শহিদুল ইসলামের মুক্তির দাবিতে সালথায় বিক্ষোভ মিছিল

আরিফুল ইসলাম, সালথা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৪০৮ Time View

জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুলের সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির একাংশ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে মঙ্গলবার (১৯ আগষ্ট) বিকেলে উপজেলা সদরের বাইপাস সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কে গিয়ে শেষ হয়। এরপর একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, যুবদল নেতা শাহিন মিয়া, শফিকুল ইসলাম সুফি, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি জাহিদ মিয়া, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন, সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান শেখ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান নাজির, যুগ্ন আহবায়ক সজীব মিয়া, ছাত্রদল নেতা মারজানুল ইসলাম নাঈম প্রমুখ। প্রতিবাদ সমাবেশ টি পরিচালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এম এম, রুবেল রানা।

প্রতিবাদ সমাবেশ বক্তারা অবিলম্বে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!