1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের ৯ নম্বর সাতপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মো. বিল্লাল হোসেন কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা ফরিদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মুকুল মোল্যা এলজিইডির সড়ক ভেঙে ঝুঁকিপূর্ণ, বড় দুর্ঘটনার আশঙ্কা বীরগঞ্জের শীতলাই গ্রামের ক্যান্সারে আক্রান্ত খাদিজা, বাঁচতে চান কাশিয়ানীতে নসিমনের নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১, আহত ২ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে ঘাতক স্বামীর হাতে প্রাণ গেলো স্ত্রীর

ভাঙ্গার ফারুক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মুকসুদপুরে গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩৮৪ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে ভাঙ্গার মামুন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মামুন শিকদার (৩০) কে গ্রেপ্তার করেছে মুকসুদপুর থানা পুশিল। গত ১৬ আগষ্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বাহাড়া গ্রাম থেকে মামুন শিকদারকে গ্রেপ্তার করেন।
গ্রেফতারকৃত মামুন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বিশারবাগ বাহাড়া গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানাগেছে, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পেরেরচর তালকান্দা গ্রামের ফারুক মোল্যা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মামুন শিকদার এতদিন পালিয়ে ছিলেন। গত ১৫ এপ্রিল ২০২৫ ফরিদপুর দায়রা জজ আদালতে মামুন শিকদারকে যাবজ্জীবন সাজার আদেশ প্রদান করেন এবং ২০ হাজার টাকা জরিমানা করেন বিচারক। জরিমানা অনাদয়ে আরো ৩ মাসের জেলের আদেশ প্রদান করেন আদালত।

উল্লেখঃ ভাঙ্গা থানায় ২০১৫ সালে হত্যা মামলা দায়ের হয়, জাহার নং ২৬। জি আর নং ১২৯/১৫, জেলা দায়রা জজ মামলা নং ৮০৪/২০১৭।

এ ব্যাপারে জানার জন্য মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামালের সাথে যোগাযোগ করলে তিনি গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!