1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ

গোপালগঞ্জ এলজিইডি-তে অনিয়ম, দুর্নীতি তদন্তে দুদকের অভিযান

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫১৩ Time View

 

গোপালগঞ্জে এলজিইডিতে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে সরকারী টাকায় ব্যক্তিগত জায়গায় কালভার্ট নির্মান করে সরকারী অর্থের অবচয় করা হয়েছে এমন অভিযোগের প্রমান পেয়েছে দুদক।
সদর উপজেলার গোবরা এলাকায় রাস্তায় পাশ হওয়া কালভার্ট নির্দিষ্ট স্থানে না করে দলীয় ক্ষমতা ব্যবহার করে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান তার সদর উপজেলার দত্তডাঙ্গা এলাকায় নিজ প্রজেক্টে যাতায়াতের সুবিধার জন্য খালের উপর এই কালভার্টটি নির্মান করান।
শুধু তাই নয় কালভার্টটির জন্য বরাদ্দ ১২ লাখ টাকা হলেও তার বরাদ্দ নিজের ক্ষমতা দেখিয়ে ৩০ লাখ টাকা করিয়ে তিনি এলজিইডিকে দিয়ে কাজ করিয়ে নিয়েছেন। যা সরকারী অর্থের অবচয় এবং দুর্নীতি করার সামিল।
এ বিষয়টির তদন্ত করতে আজ ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার জেলা দুর্নীতি দমন অফিসের উপপরিচালক মোঃ মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম এলজিইডি অফিসে গিয়ে তদন্ত করেন। প্রাথমিকভাবে তারা এ বিষয়ে অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!