1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সদরপুরে সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

সদরপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮৭ Time View

ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় নছিমনের চালক সঞ্জয় দরানী (২৪) নামক যুবকের মৃত্যু হয়। সঞ্জয় পার্শবর্তী ভাঙ্গা উপজেলার কোষাভাঙ্গা গ্রামের বিনোদ দরানীর পুত্র। সঞ্জয়ের জিতু রানী নামের সন্তান সম্ভবা এক স্ত্রী রয়েছে। নিহত সঞ্জয় রিদিশা ফুড এন্ড বেভারেজ কোম্পানীর ডেলিভারিম্যান হিসেবে চাকুরী করত বলে জানা গেছে।

রবিবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় সদরপুর-আটরশি সড়কের প্রশিকা অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সঞ্জয়ের বাবা বিনোদ দরানী পুত্রের লাশের ময়না তদন্ত না করে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সদরপুর থানায় আবেদন করেছে।
ঘটনার বিবরণে প্রকাশ, নিহত সঞ্জয় ঐ দিন পণ্য ডেলিভারি করে কভার নছিমনযোগে ডিলার বাসুদেব সাহার বাড়ি বাইশরশির দিকে যাওয়ার সময় কালিখোলা মোড়ের আগে প্রশিকা অফিসের সামনে পৌছুলে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রের সাথে সংঘর্ষ হলে নছিমন উলটে গিয়ে গুরতর আহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় অটোযোগে সদরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল মোতালেব (খোকন) এ বিষয়ে বলেন, নিহতের পিতার ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের একটি আবেদন পেয়েছি। একটি স্ট্যাম্পে নিহতের মা-বাবা, বোন, মামা, নিকট আত্মীয় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের স্বাক্ষরে এবং উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়েছে এবং একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!