1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ তেল পাচারের ভিডিও করায় সদরপুর থানা চত্বরে সাংবাদিকদের ওপর হা’ম’লা ‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন মুকসুদপুরে জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে কাশিয়ানিতে শশুরকে হত্যার অভিযোগে জামাতার যাবজ্জীবন জেল মধুখালীতে চাঞ্চল্যকর ঘটনা: ‘ধর্ষণের’ অভিযোগে সৌদি প্রবাসীর লিঙ্গচ্ছেদ করল চাচি উন্নয়ন ও স্বচ্ছতার বার্তা : সালথায় সাংবাদিকদের সঙ্গে ইউএনও দবির উদ্দিনের মতবিনিময় মধুখালীতে ট্রেনের নিচে পিষ্ট দুই সহোদর: জমজ দুই শিশুকে হারিয়ে বাকরুদ্ধ মা-বাবা মধুখালীতে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

হাতকড়া অবস্থায় হত্যা মামলার আসামী পালালেন, দুই পুলিশ সদস্য ক্লোজ

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৩০ Time View
ফাইল ছবি

গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদেরকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনস্ এ ক্লোজ করা হয়েছে। হত্যা মামলার আসামি হৃদয় শেখ (২৫) নামের এক যুবক গত বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে হাত কড়া পরা অবস্থায় থানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। হত্যা মামলার পালাতক ওই আসামি মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের মৃত হেমায়েত শেখের ছেলে। পলাতক আসামীকে পুলিশ পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা থেকে আসামি পালানোর বিষয়টি গত বুধবার সন্ধ্যার পর জানাজানি হয়। এরপর মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাত ১০ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার সত্যতা প্রকাশ করেন। এর আগে তথ্য দিতে গড়িমশি করেন।
২০২৪ সালের ৫ ফেব্রুয়ারী থেকে ৭ মার্চ তারিখের কোন এক সময় আকাশ মাতুব্বর নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। হত্যাকান্ডের শিকার আকাশ মাতুব্বর ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দামদরদি গ্রামের শাহা আলম মাতুব্বরের ছেলে।
এ ঘটনায় গত বছরের ৮ মার্চ দায়েরকৃত মামলায় হৃদয় শেখকে দুই নম্বর আসামী করেন বাদী। গত মঙ্গলবার (৭ জানুয়ারী) দিবাগত রাত পৌনে ১১ টার দিকে হৃদয় শেখকে গ্রেপ্তার করে মুকসুদপুর থানা পুলিশ। পরে তাকে থানা হাজতে রাখা হয়। সেখান থেকে সে সকাল সাড়ে ৮ টার দিকে পালিয়ে যায়।

নিহত আকাশ মাতুব্বরের বাবা ও মামলার বাদী শাহা আলম মাতুব্বর বলেন, আমার ছেলেকে হত্যা করে পুকুরে লাশ ফেলে রাখে হত্যাকারীরা। গত ৭ মার্চ মুকসুদপুর উপজেলার মাহারাজপুর ইউনিয়নের দুয়ারিডাঙ্গা গ্রামের একটি পুকুরের কচুরিপানার নীচ থেকে আমার ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। পলাতক হৃদয় এ হত্যা মামলার দুই নম্বর আসামী। দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। আমি গত রাতে হৃদয়ের খোঁজ নিয়ে পুলিশকে জানালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সকালে থানা থেকে কি করে এই আসামি পালায়। এ সময় ডিউটি অফিসার ছিলেন এএসআই রেজভী খানম।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, আকাশ মাতুব্বর হত্যা মামলায় হৃদয় শেখকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু সকালে থানা থেকে সে পালিয়ে গেছে। তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, আসামি পালিয়ে যাবার ঘটনায় দায়িত্বে অবহেলার কারনে দায়িত্ব পালনকারী দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদেরকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনস্ এ ক্লোজ করা হয়েছে। এছাড়া মুকসুদপুর ও কাশিয়ানী অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল) মোঃ কামরুজ্জামান কে তদন্ত করে রির্পোট দিতে বলা হয়েছে। রির্পোট পাওয়ার পর পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!