1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুকসুদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

সোহেল রানা
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৫৫৫ Time View

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে প্রায় সাড়ে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করে ২০ হাজার টাকা জরিমানা করেছে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলার রাঘদি ইউনিয়নের ছাগল ছিড়ার মেসার্স হট ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে পলিথিন জব্দ করা হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন।
গোপালগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান শেখ ও এসময় উপস্থিত ছিলেন। তিনি জানান, পরিবেশ রক্ষায় পলিথিনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, নিষিদ্ধ পলিথিনের উপরে আমাদের অভিযান চলমান থাকবে।
তিনি আরো জানান , অবৈধ পলিথিন প্রতিষ্ঠানের মালিককে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রসঙ্গত , গত ১ নভেম্বর থেকে পরিবেশ মন্ত্রনালয়ের নিষিদ্ধ ঘোষনার পর থেকে সারাদেশে নিষিদ্ধ পলিথিনের উপর অভিযান অব্যহত রয়েছে। তারপরও মুকসুদপুরের খোলা বাজারে অবাধে চলছে এই পলিথিন ব্যাগের ব্যবহার।
ব্যবসায়িরা বলছে, পলিথিনের বিকল্প সামগ্রী ব্যয়বহুল হওয়ায় বাধ্য হয়েই পলিথিন ব্যবহার করতে হচ্ছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!