1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

সালথা উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হারুন-অর-রশীদ
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৫৫৮ Time View

চাকরি জাতীয়করণের এক দফা দাবির লক্ষ্যে ফরিদপুরের সালথা উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) উপজেলার বিভাগদী শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন শেষে ফরিদপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন তিন সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

কমিটির তিন সদস্যরা হলেন- আহবায়ক মো. তারিকুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মিরান হুসাইন ও সদস্য সচিব ইলিয়াস হোসাইনকে নির্বাচিত করা হয়।

বিভাগদী শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম, সহ-সভাপতি মো. আহমেদ আল সিদ্দিকী,
সহ-সাধারণ সম্পাদক শরীফ জাহিদ হোসেন,
ফরিদপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. নাজিমউদ্দীন আহমেদ লেলিন প্রমূখ।

এছাড়াও সালথা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!