1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ কর্মসূচি   কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় তৌহিদুর রহমান তাজকে দেখতে চান গোপালগঞ্জবাসী বীরগঞ্জে নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা পরিষদ ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ ফরিদ গাজীর শুভেচ্ছা গোপালগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, গ্রেপ্তার ৪ কোটালীপাড়ায় গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা গোপালগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মধুখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মধুমতীর স্রোতে নিখোঁজ রাব্বির মরদেহ মিলল এক দিন পর বীরগঞ্জে নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন

পূজা উদযাপনে পাশে থাকবে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫৩৩ Time View

ফরিদপুরে শারদীয় দূর্গা উৎসব উদযাপন নিয়ে সেনাবাহিনীর নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টার ফরিদপুর সার্কিট হাউসে এই জেলার আইনশৃঙখলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন মহলের নের্তৃবৃন্দদের সাথে নিয়ে নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২৭ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খালিদ আব্দুল্লাহ পিএসসি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হোসাইন, র‌্যাব-১০ এর ফরিদপুর কমান্ডার লে.কমান্ডার কে এম.শায়েখ আকতার, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মোঃ বদরউদ্দিন,ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও ফরিদপুর জেলা পূজা কমিটির নেতৃবৃন্দ।

সভায় ২৭ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খালিদ আব্দুল্লাহ পিএসসি বলেন, শারদীয় দূর্গা উৎসবে শান্তি-শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনী মাঠে রয়েছে। সেই সাথে পূজা চলাকালীন গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করারও আহ্বান জানান তিনি। আপনারা সব সময়ের জন্য মনে করবেন আপনাদের আস্থার জায়গায় বাংলাদেশ সেনবাহিনী রয়েছে। হিন্দু ধর্মালম্বীদের নিশ্চিন্তে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে যা যা করতে লাগে তা বাংলাদেশ সেনাবাহিনী করবে। তিনি বলেন, আপনারা সকলেই একটু সহনশীল থাকবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড় কোনো তথ্য না বিশ্লেষণ করে বিশ্বাস করবেন না। অনেক সময় ভুল হয়, আবার মানুষ ভুল ব্যাখাও করে। ফেসবুকের মাধ্যমে অনেক রিউমার ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমগুলোতে যা দেখেন তা সত্য হিসেবে বিবেচনা করে হুট করেই ঝাঁপিয়ে পড়বেন না। আগে বিশ্বস্ত সূত্র থেকে নিশ্চিত হন। বিবেক দিয়ে বিবেচনা করুন। তাহলে এই সুন্দর বাংলাদেশে সবাই মিলেমিশে থাকতে পারবো।

জেলার নয়টি উপজেলায় এবছর ৭২৬টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে আনসার সদস্য, সেচ্ছাসেবক নিয়োগসহ বিভিন্ন প্রস্তুতি নেয়া হয়েছে। এসময় র‌্যাব , আনসার, পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ পূজা উদযাপন কমিটির সদস্য ও বিএনপি, জামায়াতের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!