1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ফরিদপুরে বিএনপির বিভাগীয় বিশ্ব গণতন্ত্র দিবস পালিত

আবুলহাসনাত
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭৬ Time View

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিভাগীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ঈছার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহুরুল হক শাহজাদা মিয়া, কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ, ফরিদপুর বিভাগীয় সহ—সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ—সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ন আহবায়ক এ বি সিদ্দিক মিতুল, রাজবাড়ী মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার নেতৃবৃন্দ এবং ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গত পাঁচ আগস্ট ছাত্র—জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার ও স্বৈরশাসক শেখ হাসিনা ও তার আওয়ামীলীগ সরকারের পতন হয়। তারা বলেন দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনা দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। দেশে একাধিক ভোটার বিহীন নির্বাচন হয়েছে। জনগণ ভোট দিতে পারেনি। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রায় ১০ হাজার লোক আহত হয়েছে। সারাদেশে বিএনপির প্রায় ৪২২ জন লোক মৃত্যুবরণ করেছেন। অনেক নেতা কর্মী আহত হয়েছেন। গত ১৭ বছর শেখ হাসিনার সরকার একের পর এক মামলা দিয়ে বিএনপি নেতাদের হয়রানি করেছেন জেলে পাঠিয়েছেন। তারা কারাবরণ করেছেন। আমাদের প্রতিদিনই আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। গত ১৭ বছর আমরা গণতান্ত্রিক সরকারের জন্য আন্দোলন করেছি। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব এজন্যই দেশে গণতন্ত্র আনার জন্য এ আন্দোলন করেছি। আগামী দিনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা থেকেই জাতীয় সরকার গঠিত হবে। গত দুই মাসে যে সমস্ত ব্যক্তি সরকার বিরোধী আন্দোলনে আহত ও নিহত হয়েছেন তাদের প্রত্যেককেই মর্যাদা দেওয়া হবে। শেখ হাসিনা আমাদের নেতা তারেক রহমানের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন তিনি এখন বিদেশে রয়েছেন ।

ইনশাল্লাহ আমরা আমাদের নেতা তারেক রহমানকে মুক্ত করে আনবো। আগামী দিন জাতীয় সরকার গঠন করে শেখ হাসিনা সরকারের লুন্ঠিত টাকা দেশে ফেরত আনা হবে বলে লুন্ঠিত জানানো হয়। এর আগে বৈষম বিরোধী এবং ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শহরের সিভিল সার্জনের কার্যালয় থেকে শুরু হয়। এর আগে সমাবেশ সফল করার উদ্দেশ্যে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে উপস্থিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!