1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরসহ তিন জেলায় বাড়ছে অনিরাপদ বিদেশ যাত্রা, সচেতনতায় ছুটছে এনজিও প্রতি মিউটেশনের প্রস্তাবে ১০০০ টাকা করে ঘুষ দাবি শিক্ষকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি মধুখালীতে শিক্ষক নেতার জন্মদিনে মধুখালীতে আশা’র উদ্যোগে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প শুরু অগ্নিকাণ্ডের অভিযোগে ষড়যন্ত্রের দাবি করে বাজার কমিটি সভাপতির সংবাদ সম্মেলন সালথায় লোটোর নতুন শোরুম উদ্বোধন সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খান আটক বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত টিউবওয়েলের পানিতে নাশকতার সন্দেহ, অচেতন করে প্রবাসীর বাড়িতে চুরি গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

পোশাক শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের নির্দেশ উপদেষ্টা আসিফের

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১৪ Time View

সাভারে পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন আগামী বৃহস্পতিবার সকালের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১১ সেপ্টেম্বর) চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বুধবার (১১ সেপ্টেম্বর) রাত কিংবা আগামীকাল (বৃহস্পতিবার) সকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

ইতোমধ্যে শ্রমসংক্রান্ত অভিযোগ পর্যালোচনা কমিটি করা হয়েছে, যেখানে যে কেউ শ্রমের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশকারীরা অসন্তোষ ছড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের বকেয়া বেতনভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে। শ্রম সংশ্লিষ্ট না এমন অনেকেই অনুপ্রবেশকারী হিসেবে এই অসন্তোষ ছড়াচ্ছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে জানানো হয়েছে ৪০ থেকে ৬০টি কারখানা এখন বন্ধ আছে। ১০ থেকে ১৫ ভাগ অর্ডার সাময়িক সময়ের জন্য অন্য জায়গায় চলে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!