1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

৭ সন্তান থাকলেও বেওয়ারিশ হিসেবে জামাল মোল্লার দাফন

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৫৭৪ Time View

চাঁদপুর শহরের রেলওয়ে কোর্ট ষ্টেশনে দীর্ঘ কয়েক মাস যাবত খোলা আকাশের নীচে থেকে আর্ধাহারে অনাহারে বিনা চিকিৎসায় কোন রুপ চিকিৎসা সেবা নাপেয়ে বর্তমানে প্রচন্ড গরমে খাদ্য ও পানি পান করতে না’পেরে মারা গেলেন জামাল মোল্লা (৮০) নামক এক বৃদ্ধ। তার বাড়ি এ জেলার মতলব উত্তর উপজেলার মহনপুর এলাকায়। তার সন্তানরা তাকে দীর্ঘ কয়েক মাস পূর্বে শহরের রেলওয়ে কোর্ট স্টেশন এলাকায় রেখে চলে গিয়ে ছিল। পুলিশ তিনদিন ব্যাপক চেস্টার পর তার ছেলে, মেয়ে ও স্বজনদের কোন সন্ধান করতে না পেরে তার বাড়িঘর থেকেও বেওয়ারীশ হিসেবে দাফন করলো আঞ্জুমানে মফিদুল ইসলাম সংস্থার কর্তৃপক্ষ।

চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ শনিবার (৪মে) দিবাগত রাত অনুমান ১টায় লাশটি উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যায়। পরে রেলওয়ে থানার মাধ্যমে চাঁদপুর পিবিআই (পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন) খবর পেয়ে ফিঙ্গার পিন্টের মাধ্যমে আধুনিক পদ্ধতি ব্যবহার করে ব্যাপক চেস্টা চালিয়ে বৃদ্ধ জামাল মোল্লার কোন সন্ধান করতে পারেনি বলে রেলওয়ে থানার ওসি মাসুদ আলম জানিয়েছেন।
সোমবার রেলওয়ে থানা পুলিশ অজ্ঞাত নামা হিসেবে বৃদ্ধের লাশটি আঞ্জুমানে মফিদুল ইসলাম সংস্থার মাধ্যমে হস্তান্তর করে লাশটি চাঁদপুর পৌর কবরস্থানে দাফন করার ব্যবস্থা করেন।
স্থানীয়দের সাথে আলাপকালে জানা গেছে, চাঁদপুর শহরের রেলওয়ে কোর্ট স্টেশনে কতিপয় ব্যক্তি কয়েক মাস পূর্বে এ বৃদ্ধকে ফেলে রেখে চলে যান।

সেই থেকেই গত কয়েক মাস যাবত এ বৃদ্ধ জামাল মোল্লা ৮০ কোর্টস্টেশনে শুয়ে থেকে আর্ধাহারে অনাহারে কষ্ট শিকার করে কয়েকটি মাস কাটিয়ে দিয়েছে। বৃদ্ধ জামাল মোল্লা স্থানীয়দের সাথে আলাপকালে জানিয়েছেন,তার বাড়ি জেলাধীন মতলব উত্তরের মহনপুর এলাকায়।
তার ৫ মেয়ে ও ২ ছেলে রয়েছে। ৫ মেয়ের সে বিয়ে দিয়ে দিয়েছে। ২ ছেলেকে বিয়ে করিয়েছে। সে এক সময় একজন ভাল ব্যবসায়ী ছিলেন। সে ছেলেদের সাথে মহনপুরেই ছিলেন। তার ছেলেরা তার বাড়ি, ঘর সকল সম্পত্তি নিয়ে যায়।
ছেলেরা তার বাড়িতে তাকে থাকার ঠাঁই না দিয়ে ছেলেরা তাকে কয়েক মাস পূর্বে কোর্টস্টেশনে রেখে চলে যায় বলে বৃদ্ধ জামাল মোল্লা ৮০ জানিয়েছেন। তার স্ত্রী আছে কিনা তা জানতে চাইলে কোন কিছুই বলেন না। চুপ করে থাকতেন।
আরো জানা যায়, চাঁদপুর জেলা আওয়ামীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, এ বৃদ্ধ জামাল মোল্লাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার ব্যাপক চেস্টা করেছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহন না করায় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া সম্বব হয়নি।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো: মাসুদ আলম জানান,এ অজ্ঞাত নামা বৃদ্ধকে চাঁদপুর জেলা আওয়ামীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, এ বৃদ্ধকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার চেস্টা করেছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে না রাখায় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া সম্বব হয়নি। তিনি আরো বলেন,কয়েক মাস যাবত এ বৃদ্ধ লোকটি কোর্টস্টেশনে থাকতো। সে অর্ধাহারে ও অনাহারে থেকে চিকিৎসা না পেয়ে এ গরমের তাপদাহ সহৃ করতে না’পেরে মারা গেছে।
তার সন্ধান করে কোন সন্ধান না পেয়ে তাকে অজ্ঞাত নামা হিসেবে বৃদ্ধের লাশটি আঞ্জুমানে মফিদুল ইসলাম সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে লাশটি দাফন করার জন্য। এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!