1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ টুঙ্গিপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার মধুখালী উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাফরের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ সালথায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বীরগঞ্জে জমে উঠছে শত বছরের ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালীর মেলা বীরগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার ফরিদপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মধুখালীতে জমকালো আয়োজনে ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর শুভ উদ্বোধন চেয়ারম্যান পদে সবুজ ফকির: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ মধুখালীতে চিকিৎসায় অবহেলা: সিজারের আগেই মাতৃগর্ভে নবজাতকের মৃত্যু, ক্লিনিক মালিকের কারাদণ্ড

পাংশায় বৃদ্ধকে গুলির ঘটনায় যুবক গ্রেফতার

পাংশা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৮০২ Time View

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা থেকে মো: আশিক শেখ (১৮) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে আসামীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মোহন শেখের ছেলে। একই উপজেলার সরিষা ইউনিয়নের বাজেয়ান্ত বাগলী গ্রামের ফজলে রাব্বী খসরু(৬০) কে গত ৩১ মে রাতে একদল মুখোশধারী সন্ত্রাসীরা গুলি করে।

এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ৯টি ছররা গুলি লাগে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এখনও তিনি চিকিৎসাধীন রয়েছে। পাংশা মডেল থানা উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, ফজলে রাব্বী খসরু নামের এক ব্যক্তির দেওয়া অভিযোগের প্রেক্ষিতে আসামী আশিক শেখ কে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, গত ৩১ মে রাতে ফজলে রাব্বী খসরু আম কুড়ানোর জন্য ঘর থেকে বের হলে ওৎ পেতে থাকা মুখোশ পরিহিত কয়েকজন তাকে মারধর করে। তিনি দুই মুখোশধারীকে ধরেফেল্লে তারা তারা তাকে গুলি করে। তাকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ জবানবন্দি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!