1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরসহ তিন জেলায় বাড়ছে অনিরাপদ বিদেশ যাত্রা, সচেতনতায় ছুটছে এনজিও প্রতি মিউটেশনের প্রস্তাবে ১০০০ টাকা করে ঘুষ দাবি শিক্ষকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি মধুখালীতে শিক্ষক নেতার জন্মদিনে মধুখালীতে আশা’র উদ্যোগে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প শুরু অগ্নিকাণ্ডের অভিযোগে ষড়যন্ত্রের দাবি করে বাজার কমিটি সভাপতির সংবাদ সম্মেলন সালথায় লোটোর নতুন শোরুম উদ্বোধন সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খান আটক বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত টিউবওয়েলের পানিতে নাশকতার সন্দেহ, অচেতন করে প্রবাসীর বাড়িতে চুরি গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

গোপালগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ রাজু মোল্লা গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৬৩ Time View

গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলী গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজু মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ৭টা ৫০ মিনিট পর্যন্ত পারকুশলী গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় নিজ বসতঘরের সামনে অবস্থানরত রাজু মোল্লাকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গ্রেপ্তার রাজু মোল্লা পারকুশলী গ্রামের মৃত মনিরুদ্দিন মোল্লা ও মৃত মাহারুন্নেছা বিবির ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে রাজু মোল্লার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধে গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় তাদের অভিযান ও নজরদারি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!