1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের ৯ নম্বর সাতপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মো. বিল্লাল হোসেন কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা ফরিদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মুকুল মোল্যা এলজিইডির সড়ক ভেঙে ঝুঁকিপূর্ণ, বড় দুর্ঘটনার আশঙ্কা বীরগঞ্জের শীতলাই গ্রামের ক্যান্সারে আক্রান্ত খাদিজা, বাঁচতে চান কাশিয়ানীতে নসিমনের নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১, আহত ২ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে ঘাতক স্বামীর হাতে প্রাণ গেলো স্ত্রীর

গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে পল্লী বিদ্যুতের খুঁটি এখন মরণফাঁদ

মামুনুর রহমান শিকদার জুয়েল
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৮২ Time View

গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গান্ধিয়া সুর এলাকায় পল্লী বিদ্যুতের একটি খুঁটি রাস্তার ওপর বিপজ্জনকভাবে হেলে পড়েছে। এতে সড়কটি ব্যবহারকারী যানবাহন ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সড়কটির নির্মাণকাজ শেষ হয়েছে। তবে রাস্তার দুই পাশের মাটি এখনও পুরোপুরি শক্ত বা সেটেল না হওয়ায় সড়কের কিনারায় স্থাপিত বিদ্যুতের খুঁটিটি ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে এসেছে। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো সময় খুঁটিটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
গোপালগঞ্জ সড়ক বিভাগের কর্মকর্তারা জানান, মহাসড়কের টো-লাইনের নিরাপদ দূরত্ব বজায় রেখে বিদ্যুতের খুঁটি স্থাপন করা উচিত। এ বিষয়ে গোপালগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে বলেন, রাস্তার নিরাপত্তার স্বার্থে বিদ্যুতের খুঁটি টো-লাইনের বাইরে স্থাপন করাই নিয়ম। অন্যথায় যেকোনো সময় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।
এ বিষয়ে বক্তব্য জানতে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। একইভাবে নির্বাহী প্রকৌশলী (এক্সইএন) সাইফুল আলমের সঙ্গেও বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঝুঁকিপূর্ণ খুঁটিটি অপসারণ বা নিরাপদ স্থানে স্থানান্তরের দাবি জানিয়েছেন। তাদের মতে, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি নতুন সড়কের পাশে স্থাপিত অন্যান্য বিদ্যুতের খুঁটিও পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!