1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

পুলিশের টহল পিকআপে ট্রেনের ধাক্কা: মুকসুদপুরের মিজানুর রহমানসহ তিন পুলিশের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১০২৩ Time View

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় রেলক্রসিংয়ে পুলিশের টহল পিকআপে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্যের প্রাণ গেছে, আহত হয়েছেন আরও দুজন। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে সীতাকুÐের কালু শাহ মাজার সংলগ্ন ফকিরহাটে লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটান ঘটে বলে সীতাকুÐ থানার ওসি তোফায়েল আহমেদ জানান। তিনি বলেন, “আমাদের একটি পেট্রল টিম কাজ শেষ করে যাবার পথে ঢাকা থেকে চট্টগ্রামমুখী আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ধাক্কা দেয়। কেন এ দুর্ঘটনা ঘটল, এখনও স্পষ্ট নয়।” ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই এক পুলিশ সদস্যের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন। নিহতরা সকলেই সীতাকুÐ থানার কনস্টেবল। তারা হলেন- মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দার আলী মোল্লা। দুর্ঘটনায় আহত এসআই সুজন শর্মা এবং গাড়ি চালক সমর চন্দ্র সূত্রধরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। রেলওয়ের এক কর্মকর্তা জানান, এ দুর্ঘটনার কারণে রেল চলাচলে কোনো বিঘœ ঘটেনি। সোনার বাংলা এক্সপ্রেস দুর্ঘটনার পর চট্টগ্রাম স্টেশনে পৌছেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!