1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার ডাবল মার্ডার: টুঙ্গিপাড়ায় র‍্যাবের অভিযানে মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার সালথায় ছাত্রদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ, মানববন্ধন ও বিক্ষোভ সালথায় ভোরের অভিযানে ২০ লিটার মদসহ আটক ১, পালালেন সুজ্জাত গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ

কাজী হারুন শপিং কমপ্লেক্স ক্ষুদ্র সমবায় সমিতির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বোয়ালমারী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩৪২ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে অনুষ্ঠিত হলো কাজী হারুন শপিং কমপ্লেক্স ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ অবহিতকরণ সভা।

রোববার সকাল সাড়ে ১১টায় ওয়াবদামোড় এলাকায় অবস্থিত মালিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাজী হারুন শপিং কমপ্লেক্স ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার আশরাফুল আলম মামুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আফজাল হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমার দেশ পত্রিকার প্রতিনিধি এস এম রুবেল।

সভায় বক্তব্য রাখেন মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য মো. চুন্নু মিয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, “ব্যবসায়ীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এ সমিতি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে মার্কেটের প্রতিটি দোকান মালিক তার ন্যায্য অধিকার পায় এবং সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ব্যবসা পরিচালনা করতে পারে।”

তারা আরও বলেন, “মার্কেটের মালিক ও ব্যবসায়ীরা যদি আবার দোকান খুলে ব্যবসা শুরু করেন, তবে ইনশাআল্লাহ মার্কেটটি পুনরায় জমজমাট হয়ে উঠবে। মালিক সমিতির নেতৃত্বেই মার্কেট পরিচালিত হবে। শুধু বোয়ালমারীতেই নয়, ফরিদপুর জেলায়ও এমন বড় ও সম্ভাবনাময় মার্কেট খুবই কম।”

বক্তারা সকল দোকান মালিককে আহ্বান জানান—“যার দোকান আছে, তিনি বৈধ মালামাল নিয়ে নিজ উদ্যোগে ব্যবসা শুরু করুন। সবাই মিলে কাজ করলে এই মার্কেট হবে সফলতার দৃষ্টান্ত।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!