1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

বোয়ালমারীতে সোনালীকা ট্রাক্টরের ফ্রি সার্ভিস ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বোয়ালমারী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৩ Time View

“জমি চাষের ডক্টর, সোনালী ট্রাক্টর” স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে সোনালীকা ট্রাক্টর ২০২৫-এর বার্ষিক ফ্রি সার্ভিস ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলা ও পৌরসভার ঠাকুরপুর গ্রামের সাবেক মেয়র আব্দুস শুকুর শেখের পুরাতন ইটভাটায় দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপী এই ক্যাম্পে সকল পুরাতন ট্রাক্টরের ফ্রি সার্ভিস করা হয়। পাশাপাশি এসিআই মোটরসের বিভিন্ন পণ্য যেমন সোনালী ট্রাক্টর, ফোটন পিকআপ (১.২ টন), ইকোফ্লো, ওয়াটার পাম্প, পাওয়ার টিলারসহ যন্ত্রাংশের প্রদর্শনী করা হয়।

ট্রাক্টর মালিক ও ড্রাইভারদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প, র‍্যাফেল ড্র ও খেলাধুলার আয়োজন করা হয় এবং শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের মার্কেটিং ম্যানেজার মোঃ সেলিম সরকার, সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ মোঃ এহসানুল হক ফাইম, শারমিন আক্তার (শিলা), ডি আর এস এম ফরিদপুর-সাব মোঃ শাহাদাত হোসেন, টি এম এস ফরিদপুর-সাব মোঃ সিফাত মঞ্জুর খানসহ এসআই মোটরসের ফরিদপুর-সাবের সিনিয়র এআরও তুষার কান্তির নেতৃত্বে সকল অফিসার, সেলস ও সার্ভিস টিম।

এছাড়াও এসিআই কম্পানির গ্রাহক, এজেন্ট, সোনালীকা ট্রাক্টরের মালিক-চালক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিশেষভাবে গ্রাহকদের সুবিধার্থে রেজিস্ট্রেশন বুথ, বিক্রয় অনুসন্ধান ও এক্সচেঞ্জ বুথ বসানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!