1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার ডাবল মার্ডার: টুঙ্গিপাড়ায় র‍্যাবের অভিযানে মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার সালথায় ছাত্রদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ, মানববন্ধন ও বিক্ষোভ সালথায় ভোরের অভিযানে ২০ লিটার মদসহ আটক ১, পালালেন সুজ্জাত গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার, থানায় মামলা

এস এম রুবেল, বোয়ালমারী
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৪ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশী পিস্তল। তবে অভিযুক্ত যুবক পালিয়ে গেছে।

সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকার বাবলু কাজীর ছেলে রবিন কাজীর (২২) ঘরে অভিযান চালায় সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনার ব্যাটালিয়নের সদস্যদের নেতৃত্বে যৌথবাহিনী। এসময় তার ঘরের সানসাইডের ওপর রাখা একটি সিলভারের পাতিলের ভেতর থেকে উদ্ধার করা হয় বিদেশী পিস্তল ও একটি খালি ম্যাগাজিন। অভিযানের সময় রবিন কাজী ঘর থেকে পালিয়ে যায়।

যৌথবাহিনীর সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে বিদেশী পিস্তল রাখার অভিযোগে মঙ্গলবার তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন (The Arms Act, 1878)-এর ১৯(এ) ধারা অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, “যৌথবাহিনী রবিন কাজীর ঘর থেকে বিদেশী পিস্তল উদ্ধার করেছে। তিনি মাদকসহ ৮ মামলার আসামী এবং বর্তমানে পলাতক আছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!