1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বোয়ালমারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

বোয়ালমারী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৮ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে ওয়াবদামোড়ে সমবেত হন। পরে একটি আনন্দ র‍্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাজী হারুন শপিং কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনু। উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক কমিটির সাধারণ সম্পাদক নাজিমউদ্দীন মিলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন—
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মজিবর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম কালা মিয়া, যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন, পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী, শেখ আজিজুল হক, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, মফিজুল কাদের মিল্টন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাকির হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামাল মোল্যা ও বিএনপি নেতা শাইন আনোয়ার হোসাইন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!