1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আজ সাংবাদিক মাহবুবুর রহমান সুমনের বাবার মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৬৪১ Time View

আজ ৯ আগস্ট চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক ও চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী (২০২৪-২৫) রোটারিয়ান মাহবুবুর রহমান সুমনের বাবা, চাঁদপুরের সাবেক সেটেলমেন্ট অফিসার মরহুম মো. আবুল হোসেন সরদারের ২৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আগামি ১৫ আগস্ট বাদআছর মরহুমের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন চর-পাইয়াতলী গ্রামের আলী হোসেন সরদার কান্দি জামে মসজিদে স্মরণ সভা, কোরআন খতম, মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুম আবুল হোসেন সরদার শরীয়তপুর জেলার সখিপুর থানার সম্ভ্রান্ত সরদার পরিবারের সন্তান। তাঁর বাবা মরহুম আলী হোসেন সরদার, বড় ভাই মরহুম আমজাদ হোসেন সরদার ও ভাতিজা মরহুম সেলিম সরদার সখিপুর থানার দিগর মহিষখালী (ডিএম খালী) ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন।
মরহুম আবুল হোসেন সরদার চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করে সরকারি চাকরিতে যোগ দেন। পরে তিনি ঢাকা, কুমিল্লা, মানিকগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৯ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালে আবুল হোসেন সরদার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!