1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আপনাদের জন্য আমি বাবার মতো জীবন দিতে প্রস্তুত: শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৬৯৮ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এই সাড়ে ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে। এই বদলে যাওয়া বাংলাদেশ আরও উন্নত হবে। একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় এলে দেশের উন্নতি হয়। কৃষকের ভাগ্যের পরিবর্তন হয়। নৌকা ক্ষমতায় আছে বলে ঘরে ঘরে বিদ্যুৎ। নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন। সেটাই আমি আপনাদের কাছে চাই।’ তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আমার সংসার। বাবা, ভাই ও বোনের স্নেহ আপনাদের কাছ থেকে পেয়েছি। এই বাংলাদেশের মানুষের জন্য, তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য আমি বাবার মতো জীবন দিতে প্রস্তুত।’
বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত কারও বই কিনতে হয় না। আওয়ামী লীগ সরকার বিনামূল্যে বই দিচ্ছে ছাত্রছাত্রীদের। যাতে পড়াশোনায় মনযোগী হয়। প্রত্যেক উপজেলায় আমরা একটি করে সরকারি স্কুল ও কলেজ করে দিয়েছি। এখন একটি করে কারিগরি স্কুল করে দিচ্ছি। বিদেশে যাওয়ার জন্য প্রবাসী ব্যাংক করেছি। জমিজমা বিক্রি করে বিদেশ যেতে হবে না। যুবসমাজ যেন চাকরি ও কাজ পায় সে ব্যবস্থা করে দিয়েছি।’ আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে। অনেকেই ক্ষমতায় ছিল, কিন্তু এই রংপুরের ভাগ্য পরিবর্তনে কেউ কাজ করেনি। খালি নৌকা মার্কা ক্ষমতায় এলে কাজ হয়। নৌকা মার্কা ক্ষমতায় না এলে কাজ হয় না। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন। নৌকায় ভোট দিয়ে আজকে দারিদ্র্য বিমোচন হচ্ছে।’
তিনি বলেন, ‘আজকে হতদরিদ্র নেই। মাত্র ৫ শতাংশ। আল্লাহর রহমতে সেটাও থাকবে না। এখন আর জীর্ণ কাপড় পরতে হয় না। বিদেশ থেকে পুরান কাপড় এনে পরতে হয় না। প্রত্যেক মানুষের আজকে কাপড় কেনার আর্থিক সচ্ছলতা এসে গেছে। যে একবেলা খাবার পেতো আজকে তার তিনবেলা খাবারের সুযোগ হয়ে গেছে। সেই ব্যবস্থা আমরা করেছি।’
শেখ হাসিনা বলেন, ‘এই দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। দেশের জন্য কাজ করে যাচ্ছি, করে যাবো। আপনারা অনেক দূর থেকে এসেছেন। অনেকেই মাঠেও ঢুকতে পারেননি, হয়তো চোখের দেখায় দেখতে পাচ্ছি না- কিন্তু আপনারা আছেন আমার হৃদয়ে। আমি হৃদয় দিয়ে আপনাদের ভালোবাসা উপলব্ধি করতে পারি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!