1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও একপাক্ষিক সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই যুবকের সালথার ওসির সাহসিকতায় রক্ষা পেল মুকসুদপুর থানার অস্ত্র গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ ভয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন, সংবাদ সম্মেলন করে পদত্যাগ টুঙ্গিপাড়ার মুরুন মিয়া খাঁর টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে যুবদল নেতার পদত্যাগ টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে চার নেতার পদত্যাগ টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগের নেতাকর্মীরা

ফরিদপুর টিটিসিতে দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা সম্পন্ন

আবুলহাসনাত
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১০৯৪ Time View

ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের (এপ্রিল-জুন) ২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০টায় টিটিসির সম্মানিত অধ্যক্ষ প্রকৌশলী মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিআরটিএ প্রতিনিধি এবং অত্র প্রতিষ্ঠানের প্রশিক্ষকবৃন্দ।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের দক্ষতা মূল্যায়নের জন্য দায়িত্বে ছিলেন— মো. নাজিমুদ্দিন আহম্মেদ আল সিরাজি, সৈয়দ আজমল হোসেন, মামুন অর রশিদ, রশিদ খান, মো. আল-আমিন, মো. মিজানুর রহমান, মো. বাবুল শিকদার, হাসিনা ইয়াসমিন, মো. ফয়সাল মোল্যা, মোহাম্মাদ রফিকুল ইসলাম, মো. সালাম মোল্লা ও অন্যান্য প্রশিক্ষকগণ।

অধ্যক্ষ মহোদয়ের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভর্তি পরীক্ষা অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

উল্লেখ্য, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তত্ত্বাবধানে পরিচালিত এ কোর্সের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন, যা দক্ষ জনশক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!