1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নুর মোহাম্মদ আহত টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুই

বোয়ালমারীতে ইজিবাইক উল্টে জাহাজের মাস্টার নিহত

এস এম রুবেল
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৩২ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে জাহাজের মাস্টার এক যাত্রী নিহত হয়েছে। নিহত যাত্রী রুপাপাত ইউনিয়নের কাটাগড় নিচু পাড়া গ্রামের মৃত আফসার মোল্যার ছেলে জাহাজের মাস্টার মানোয়ার মোল্যা (৩২)। সোমবার (১৯.০১.২৫) সকালে উপজেলার রুপাপাত ইউনিয়নের কলিমাঝি মান্দার তলা ও ঈদগার মাঝামাঝি মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক এ দূর্ঘটনা ঘটে। রুপাপাত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. মঙ্গল খন্দকার বলেন, নিহত মানোয়ার জাহাজের একজন মাস্টার। তিনি একদিন আগে ছুটিতে বাড়ি আসেন। ছুটি শেষ করে খুলনা যাওয়ার সময় কলিমাঝি নামক স্থানে ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে নিহত হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সহস্রাইল বাজার থেকে ইজিবাইক ভাটিয়াপাড়া যাওয়ার পথে কলিমাঝি এলাকায় আসলে অপর দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ইজিবাইক খাদে উল্টে পড়ে। এসময় ইজিবাইকে থাকা চারজন যাত্রীর মধ্যে মানোয়ার মোল্যা নামের যাত্রীর মাথায় আঘাত লাগে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান। অপর তিনজনের কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।
বোয়ালমারী থানার উপপরিদর্শক মধুসূদন পান্ডে বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে এসেছি। ইজিবাইক খাদে উল্টে একজন যাত্রী নিহত হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!