1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ আন্তর্জাতিক শান্তিপদক পেলেন সালথার নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান নরসিংদীর মাধবদীতে পুকুরে বিষপ্রয়োগ ও ফলজ গাছ কেটে ৪ লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ মুকসুদপুরে চাকরীর প্রলভোনে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার মোতালেবের বিরুদ্ধে জাতীয় শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬ সম্মাননা পেলেন গণমাধ্যম কর্মী ফকির মিরাজ আলী শেখ ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন ঘিরে মিছিল, আটক ৭

মায়ের মাগফেরাত কামনায় গ্রামের ৩৫০ রোগীর ফ্রি সেবা দিলেন ছেলে

ভাঙ্গা সংবাদদাতা
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৬৯৪ Time View

ফরিদপুরের ভাঙ্গায় মায়ের মৃত্যুবার্ষিকীতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন সাইফুজ্জামান শুভ নামের একজন চিকিৎসক।একদিনে নিজ গ্রামের সাড়ে তিনশ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছেন তিনি।

শুক্রবার (১৮ অক্টোবর) দিনব্যাপী ভাঙ্গা পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী গ্রামের বাড়িতে তিনি ফ্রি চিকিৎসা দেন।

ডা. সাইফুজ্জামান ওই গ্রামেরই বাসিন্দা। তিনি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত এবং ভাঙ্গা উপজেলা সদরের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহিদুজ্জামান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ডা. সাইফুজ্জামান শুভর মা তিন বছর আগে মারা যান। শুক্রবার মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়িতে দিনব্যাপী বিভিন্ন বয়সী ও শ্রেণিপেশার প্রায় ৩৫০ জন রোগীর ফ্রি চিকিৎসা দেন তিনি। অনেক অসহায় রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেন এই চিকিৎসক।

গৃহবধূ করিমন নেছা বলেন, ‘হঠাৎ ঋতু পরিবর্তনে ছেলের ঠান্ডা-কাশি দেখা দিয়েছে। খবর পেয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি কোনো ফি নেননি। প্রয়োজনীয় ওষুধও দিয়েছেন। এমন মানবিক ডাক্তারের জন্য দোয়া এবং তার মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

এ বিষয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সাইফুজ্জামান শুভ বলেন, দাদার বাড়িতে এমন সেবা দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন প্রায় সাড়ে তিনশ রোগীর সেবা দিতে পেরেছি। আমার এ সেবা প্রতিবছর অব্যাহত থাকবে। আমার মায়ের জন্য সবার কাছে দোয়া চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!