1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ আন্তর্জাতিক শান্তিপদক পেলেন সালথার নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান

কাঁচা মরিচ তাজা রাখার কৌশল

লাইফস্টাইল
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৯৭৫ Time View

খাবারের স্বাদ বাড়াতে কাঁচা মরিচের জুড়ি মেলা ভার। খাবারের গন্ধ ও ঝাঁজ আনতে কাঁচা মরিচ তরকারিতে দিয়ে থাকেন অনেকে। এদিকে কাঁচা মরিচের দাম হুটহাট করে বেড়ে যাওয়ার কারণে বাজার থেকে একসঙ্গে বেশি পরিমাণ মরিচ কিনেন অনেকে। তাতে একটি সমস্যা রয়েছে, মরিচ বেশি দিন রাখলে পচে যায়। তবে কয়েকটি কৌশল জানা থাকলে দীর্ঘদিন কাঁচা মরিচ মজুদ করে রাখতে পারেন। আসুন জেনে নিই কাঁচা মরিচ তাজা রাখার কয়েকটি কৌশল।

* কাঁচা মরিচ পলিথিনের ব্যাগে ভুলেও সংরক্ষণ করবেন না। কারণ কাঁচা মরিচ পলিথিন ব্যাগে রাখলে দ্রæত পচে যেতে পারে। যদিও রাখেন তাহলে জিপার ব্যাগে রাখতে পারেন।
* কাঁচা মরিচের বোটা থাকলে তা দ্রæত পচে যায়। তাই কাঁচা মরিচ সংরক্ষণ করতে বোটা ছাড়িয়ে রাখুন।
* বাজার থেকে মরিচ কিনে পানিতে পরিষ্কার করুন। এরপর পানি শুকিয়ে ফ্রিজে একটি ঢাকনা যুক্ত বক্সে কাঁচা মরিচ রেখে দিন। ঢাকনার আগে একটা কাগজ বা টিস্যু পেপার রাখতে হবে। এতে মরিচগুলোকে শুষ্ক রাখবে। কয়েকদিন পর পর কাপড়, কাগজ বা টিস্যু পেপার ভেজা মনে হলে বদলিয়ে দিতে হবে।
*টিস্যু পেপার বক্সের নিচে রেখে তার ওপরে একটি রসুন রাখতে হবে। তারপর মরিচগুলোকে বক্সে দিতে হবে। এভাবে মরিচ প্রায় তিন মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়।

* অন্যান্য মসলার বা সবজির সঙ্গে কাঁচা মরিচ এক জায়গায় রাখবেন না। মরিচ সবসময় আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। কারণ অন্যান্য মসলার আর্দ্রতার সংস্পর্শে এলে মরিচ পচতে শুরু করে। এছাড়া বেøন্ডার মেশিন দিয়ে পেস্ট করে কাঁচা মরিচ সংরক্ষণ করতে পারেন। এটি করার সময় অবশ্যই লবণ দেবেন। তাহলে কাঁচা মরিচের গন্ধ ঠিক থাকবে। এরপর ডিপফ্রিজে রাখলেই ভালো থাকবে। কাঁচা মরিচ পুষ্টিগুণের ভরা। এতে ভিটামিন ‘এ’ রয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা মরিচ। এছাড়া ভিটামিন ‘কে’ রয়েছে কাঁচা মরিচে। সব ধরনের মরিচেই আছে ক্যাপসেইসিন নামের একটি উপাদান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!