1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ভাঙ্গায় দুটি বাসের সংঘর্ষে তিন যাত্রী নিহত, আহত ৩০

ভাঙ্গা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৫০৪ Time View
ফরিদপুরের ভাঙ্গায় বিআরটিসির একটি বাসের সঙ্গে শাহ ফরিদ পরিবহনের একটি বাসের সংঘর্ষে তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। বুধবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান নামের এক সংবাদকর্মী জানান, ‘ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১৫-৬৩৯৩) পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাদারীপুর থেকে ফরিদপুরগামী শাহ ফরিদ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-০৮৬৫) একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ঘটনস্থলে তিনজন নিহত হন। নিহত তিনজনই শাহজালাল পরিবহনের যাত্রী। নিহত তিনজন হলেন শাহজালাল পরিবহনের চালক ও মাদারীপুর জেলা সদরের মৃত নূর মোহাম্মদ সরদারের ছেলে পান্নু সরদার (৫৮) এবং মৌলভীবাজার জেলার কুলাউরা উপজেলার জয়পাশা গ্রামের জাফর আলী খান (৫৮)। এ ছাড়া নিহত অপর একজনের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আহতদের বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা এম এম মইনুদ্দিন সেতু জানান, বাস দুর্ঘটনায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন আহত হয়ে এসেছিলেন। এদের মধ্যে গুরুতর আহত ১১ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি নয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নোমান বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারে কাজ করছি। এছাড়া আমাদের সঙ্গে ফায়ার সার্ভিসের লোকজনও রয়েছে। আমরা বিস্তারিত পরে জানাতে পারবো।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম জানান, বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে শাহ ফরিদ পরিবহনের একটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৮-১০ জন। এছাড়া আরও বেশ কিছু লোকজনও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছেন। উদ্ধার কাজ চলছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!