1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ

ফরিদপুরে শয়নপক্ষে গলা কাটা অবস্থায় পড়েছিল বৃদ্ধা

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৪৮০ Time View

 ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর এলাকায় একটি বাড়ির শয়নকক্ষ থেকে ময়না বেগম (৬৬) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বিকেলে জেলার কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। সোমবার (১ জুলাই) রাতে ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহত ময়না বেগম একই এলাকার মৃত গেন্দু মল্লিকের স্ত্রী।

নিহত নারীর ছেলে কোরবান মল্লিক জানান, ১ জুলাই দুপুর ২টার দিকে তার মা ময়না বেগম বিছানায় শুয়ে ছিলেন। সন্ধ্যার দিকে তিনি তার মায়ের খোঁজ নিতে গেলে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় তার স্ত্রীসহ প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর ময়না বেগমকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এ হত্যার ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যর কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। অজ্ঞানামা আসামি করে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!