1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন ভাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

দুইশত টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচের কেজি 

সনতচক্রবর্ত্তী
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪৮৬ Time View

ফরিদপুরে কয়েক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা।হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিন্ম আয়ের মানুষজন। রবিবার (১৯ মে) জেলার প্রতিটি বাজারে কেজি কাঁচা মরিচ ১৮০-২০০ টাকা করে বিক্রি হতে দেখা গেছে। জেলায় বিভিন্ন বাজার ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রচন্ড তাপপ্রবাহের এবং বৃষ্টির কারণে মরিচের সরবরাহ কমেছে। এতে বাড়ছে দাম। এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা বেড়েছে। এদিকে বাজারে এখন যে মরিচ আসছে, তা মানে খুব ভালো না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গ্রীষ্মকালীন মরিচের গাছ এখন শুকিয়ে এসেছে। ফলনও আগের তুলনায় কমে এসেছে। কাঁচা বাজার কিনতে আসা রফিক মোল্লা বলেন, লাগামছাড়া দাম কাঁচা মরিচের। খুচরা বাজারে দাম নিচ্ছে প্রায় ২০০-২২০ টাকা করে।

বোয়ালমারী কাঁচা বাজার করতে আসা গৃহিণী লিপি বলেন, কাঁচা মরিচের যে দাম বেড়েছে তা অনেক। বর্তমানে দ্রব্য মুল্যের উর্দ্ধগতির কারনে অনেক মানুষ মানবতার জীবন যাপন করছে। সবজি ব্যবসায়ী রসুল মিয়া বলেন, জোগান কম হওয়ায় হঠাৎ করে বেড়ে গেছে কাঁচা মরিচের দাম। পুরোনো ক্রেতারাও এসে তর্ক জুরে দেয়। কিন্তু উপায় নেই আমরাও তো বেশি দামে কিনে বিক্রি করি। মরিচের দাম নিয়ে এমন প্রেক্ষাপটে ক্রেতাদের পাশাপাশি চটেছেন খুচরা ব্যবসায়ীরাও। তারা বলছেন, কিছুদিন পর পর একেকটা পণ্যের মূল্য নিয়ে তামাশা চলছে।

সোহাগ চক্র বর্ত্তী নামে এক ক্রেতা বলেন, পাশের দেশ থেকে হাজার-হাজার মেট্রিক টন মরিচ আমদানি করলেও কোনো লাভ হবে না। যদি বাজারের সিন্ডিকেট সরকার দমন করতে না পারে। অন্য দেশ থেকে কাঁচা মরিচ আমদানি করবে দুয়েক দিন দাম কম থাকবে; আবার দাম বাড়বে। বাজারের অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে সরকারকে। ফরিদপুর জেলা কনজুমারস এসোসিয়েশনের সভাপতি শেখ ফয়েজ আহমেদ বলেন, ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় সে জন্য সংশ্লিষ্টদের নিয়মিত অভিযান চালানো উচিৎ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!