1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গুজবে প্রাণ হারানো চালকের এতিম কন্যার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী পঞ্চগড়ে ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক পঞ্চগড়ে মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ১৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার অসহায় শিক্ষার্থী নুরা জান্নাত চুমকির দায়িত্ব নিলেন ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মনির আহমদ মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় মণিরামপুরে ঋণের চাপ সইতে না পেরে যুবকের আ’ত্ম’হ’ত্যা’ মণিরামপুরে অপহৃত ১৩ বছরের নাবালিকা উদ্ধার, ৪৮ ঘণ্টায় পুলিশের সফল অভিযান সেন্ট জন বিয়ানী হাসপাতাল: মানবসেবায় এক অনন্য প্রতিষ্ঠান মুক্ত গণমাধ্যম দিবসেই ফরিদপুর মেডিকেলে সংবাদ সংগ্রহে বাধা, অনুমতি ছাড়া ক্যামেরা ব্যবহারে নিষেধাজ্ঞা

ফরিদপুরে তীব্র দাবদাহে তৃষ্ণার্ত মানুষের মধ্যে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ

আবুলহাসনাত
  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৭৬৯ Time View
আজ শহরের জনতা ব্যাংকের মোড়ে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের হাতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার(পিএএ)

সারাদেশে তীব্র দাবদাহ চলছে। জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ ও বিপর্যস্ত। তাই এই তাপপ্রবাহে পর্যায়ক্রমে জনতা ব্যাংকের মোড়, বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুর শহরের সাধারণ মানুষ, পথচারী, রিক্সাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে স্বস্তি আনয়নে কমপক্ষে ২০০ লোকের মাঝে বিনামূল্যে ২ লিটার সুপেয় পানি ও ২টি করে খাবার স্যালাইনের ব্যবস্থা করেছে ফরিদপুর জেলা প্রশাসন। আজ শনিবার বেলা ২:৩০ মিনিটে শহরের জনতা ব্যাংকের মোড়ে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের হাতে বিশুদ্ধ পানি তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার(পিএএ)। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইয়াসীন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল প্রমুখ।

জনজীবনে স্বস্তি ফেরাতে তৃষ্ণার্ত রিক্সাচালক, অটোরিক্সা ও সিএনজি চালক এবং পথচারীদের মধ্যে নিরাপদ ২ লিটার সুপেয় পানি ও ২টি করে খাবার স্যালাইন পানি বিতরণ করা হয়। তীব্র তাপদাহে ক্লান্ত তৃষ্ণার্ত মানুষ বিনামূল্যে বিশুদ্ধ পানি পান করতে পারায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান সাধারণ মানুষ, পথচারী, রিক্সাচালকসহ বিভিন্ন পেশার মানুষ। কামরুল আহসান তালুকতার বলেন, এই তাপদাহ যতদিন পর্যন্ত চলবে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিনামূল্যে আমাদের এই সুপেয় খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ চলবে। আমরা রোজ কমপক্ষে ২০০ মানুষকে বিনামূল্যে ২ লিটার সুপেয় পানি ও ২টি করে খাবার স্যালাইন সর্বরাহ করব যদি চাহিদা বৃদ্ধি পায় তাহলে আমরা আরো এর পরিমাণ বৃদ্ধি করব। এর পাশাপশি মানুষকে সচেতন করতে বিভিন্নভাবে লিফলেট এবং বিভিন্ন ফেসবুকে প্রচার প্রচারণার মাধ্যমে সবাই এইতাপদাহে সর্তকতা অবলম্বন করে। সহনীয় জামা কাপড় পড়ে বিশেষ করে শ্রমজীবী যারা তারা যেন সাবধান থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!