1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ মিথ্যা’—সংবাদ সম্মেলনে অলিউর রহমান খা ও শেহাব মোল্লা গোবিপ্রবির গণঅভ্যুত্থান দিবসের ফিস্টে ডালে নাড়িভুঁড়ি ও পচা ডিমের অভিযোগ, ক্ষোভ শিক্ষার্থীদের জাল দলিল কাণ্ডে কোটালীপাড়ায় তোলপাড়, সাময়িক বরখাস্ত দুই দলিল লেখক বালিয়াকান্দিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত গোপালগঞ্জে বসতঘরে ট্রাক উল্টে অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহত রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, বঙ্গবন্ধুর সমাধিসৌধ এলাকায় কড়া নজরদারি জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনের পরিণতি: এমপি ইলিয়াস মোল্লা জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ভাঙ্গায় মাসুদ হত্যা মামলায় নির্দোষ দাবি করে বিএনপি নেতা বাচ্চু মিয়ার সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১১০ Time View

২০২১ সালে ফরিদপুরের ভাঙ্গায় সংঘটিত মাসুদ হত্যা মামলায় নিজেকে এবং নিজের পরিবারকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতা ও সাবেক প্যানেল মেয়র ইমদাদুল হক বাচ্চু মিয়া। তিনি অভিযোগ করেছেন যে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সংবাদ সম্মেলন করেছে।

আজ (বৃহস্পতিবার ৭ মে,২০২৬) ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাচ্চু মিয়া জানান, ২০২১ সালে ভাঙ্গা পৌরসভাধীন গাজারিয়া গ্রামে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে মাসুদ রানা নিহত হন। সেই ঘটনায় তাকে, তার পরিবারের সদস্য এবং সমর্থকদের অন্যায়ভাবে আসামি করা হয়েছিল। তিনি দাবি করেন, সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া সাবেক আওয়ামী যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ ও তার মা হালিমা বেগম গত ৫ মে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন, যার প্রতিবাদ জানাতেই আজকের এই আয়োজন।

বাচ্চু মিয়া তার বক্তব্যে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের উল্লেখ করে বলেন, তিনি পর পর দুই বার গ্রাম সরকার প্রধান, ৬ বার ইউনিয়ন পরিষদ সদস্য এবং পরবর্তীতে ভাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়ে প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন। তিনি অভিযোগ করেন, তার এই জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানে ঈর্ষান্বিত হয়ে সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর মদদে তাকে এই হত্যা মামলায় জড়ানো হয়।

এই মিথ্যা মামলার কারণে তাকে ৩ বছর কারাভোগ করতে হয়েছে। তার অনুপস্থিতিতে তার বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও গবাদি পশু লুটপাট করা হয়েছে। ২০২১ থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত তাকে এবং তার সমর্থকদের এলাকায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বাচ্চু মিয়া দাবি করেন, মাসুদ হত্যা মামলার বাদী ও প্রধান সাক্ষীরা সকলেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য একটি পরিকল্পিত হত্যাকাণ্ডকে তার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরে জনমনে বিভ্রান্তি দূর করার জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি বিনীত অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!