1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের ৯ নম্বর সাতপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মো. বিল্লাল হোসেন কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা ফরিদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মুকুল মোল্যা এলজিইডির সড়ক ভেঙে ঝুঁকিপূর্ণ, বড় দুর্ঘটনার আশঙ্কা বীরগঞ্জের শীতলাই গ্রামের ক্যান্সারে আক্রান্ত খাদিজা, বাঁচতে চান কাশিয়ানীতে নসিমনের নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১, আহত ২ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে ঘাতক স্বামীর হাতে প্রাণ গেলো স্ত্রীর

মুকসুদপুরে জনতা ব্যাংকের তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৫ Time View

মুকসুদপুরে জনতা ব্যাংকের তারুণ্যের উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জের মুকসুদপুর জনতা ব্যাংক পিএসসি শাখায় এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসির ফরিদপুর বিভাগীয় অফিসের জেনারেল ম্যানেজার মো. শহিদুল ইসলাম তরুণদের উদ্দেশে বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন প্রজন্মকে সঠিকভাবে আর্থিক ব্যবস্থাপনা শিখে ব্যাংকিং সেবার সঙ্গে সম্পৃক্ত হতে হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর জনতা ব্যাংক পিএসসি শাখার ব্যবস্থাপক এনামুল হাসান এবং সঞ্চালনা করেন সিনিয়র অফিসার সোহাগ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর বিভাগীয় অফিসের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু জাহিদ, সহকারী মহাব্যবস্থাপক মাহাবুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম।
এছাড়া তরুণ গ্রাহক নাসিম শেখ ও সাথী খানম তাদের ব্যাংকিং অভিজ্ঞতা তুলে ধরেন এবং তরুণদের আর্থিক অন্তর্ভুক্তিতে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেন। আয়োজকদের মতে, এ উৎসব তরুণদের সঞ্চয়ের গুরুত্ব, বিনিয়োগ, ডিজিটাল ব্যাংকিংসহ আধুনিক আর্থিক সেবা সম্পর্কে সচেতন করে তুলবে এবং আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!