1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ সালথায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বেদগ্রাম-রঘুনাথপুর রেলক্রসিং এলাকায় ট্রাক-নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত ২ টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে —- মঞ্জুরুল ইসলাম এমপি গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের আলোচনা সভা গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মুকসুদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল আটক অতঃপর ফেরত

মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

নিজস্ব সংবাদদাতা
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৬ Time View

গোপালগঞ্জের মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৪৮ নং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. হারুন-অর-রশীদ। তিনি তার বক্তব্যে বলেন, আমি একজন সেবক হিসেবে সর্বদা জনগণের কল্যাণে নিয়োজিত আছি। মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় এ ধরণের উদ্যোগ অবশ্যই অনুপ্রেরণার সৃষ্টি করবে এবং শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিব হাসান শুভ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর ইসলাম মিয়া।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, সহ-সভাপতি লিয়াকত হোসেন, সহ-সভাপতি মেহের মামুন, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, যুগ্ম সম্পাদক নাজমুল হাসান রাজ, যুগ্ম  সম্পাদক মামুন ইসলাম ডালিম, সহ দপ্তর সম্পাদক আরটি হাসান, সদস্য মাহমুদুল হাসান, কুতুবউদ্দিন সহ ইউনিটির অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নিঃসন্দেহে পড়াশোনায় উৎসাহ যোগাবে এবং আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে খাতা-কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!