1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মধুখালীতে জমকালো আয়োজনে ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর শুভ উদ্বোধন চেয়ারম্যান পদে সবুজ ফকির: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ মধুখালীতে চিকিৎসায় অবহেলা: সিজারের আগেই মাতৃগর্ভে নবজাতকের মৃত্যু, ক্লিনিক মালিকের কারাদণ্ড বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে প্রবাসীকে কুপিয়ে জখম ভাবকী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন রুহুল আমিন বাবু টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানিতে গ্যাসের উপস্থিতি সালথায় লটারিতে ৮০ শ্রমিক নিয়োগ

মুকসুদপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

সোহেল রানা
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫০৫ Time View

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় ২০২৪-২৫ খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় নিম, বেল, জাম ও কাঁঠাল চারা আবাদ ও উৎপাদন বৃদ্ধি কর্মসূচির লক্ষ্যে শিক্ষার্থীদের (কৃষক পরিবারের সদস্য) মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেলে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে চারা বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, কৃষি সম্প্রসারণ অফিসার আয়শা সিদ্দিকা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল রোমান, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া প্রমূখ।

এসময় ১২৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৪টি করে, মোট ৫০০০টি গাছের চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!