1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ সালথায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বেদগ্রাম-রঘুনাথপুর রেলক্রসিং এলাকায় ট্রাক-নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত ২ টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে —- মঞ্জুরুল ইসলাম এমপি গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের আলোচনা সভা গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মুকসুদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল আটক অতঃপর ফেরত

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে দু’পায়ের রগ বিচ্ছিন্ন করে ১৮ লাখ টাকা ছিনতাই

মুকসুদপুর প্রতিনিধি 
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩৯৮ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে তার দু’পায়ের রগ বিচ্ছিন্ন করে ১৮ লাখ টাকা ছিনতাই করেছ দূবৃত্তরা।

জানাগেছে, গত সোমবার রাতের আঁধারে তার গ্রামের বাড়ি মুকসুদপুর উপজেলার সীমান্তবর্তী বাহারা এলাকায় দূর্বৃত্তকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে নগদ ১৮ লাখ টাকা ছিনতাই ও তার ব্যবহারকৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।
গুরুতর আহত ব্যবসায়ীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় আঘাত এবং দুই পায়ের রগ বিচ্ছিন্নসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম করা হয়েছে বলে স্বজনরা জানায়।
স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাহারা মঞ্জুর মোরশেদ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বজনদের সাথে দেখা করার পর বাহারা গ্রাম থেকে সোমবার রাত নয়টার দিকে মোটরসাইকেল করে ভাঙ্গার বাসায় ফিরতে ছিল।
পথিমধ্যে পাকা সড়কে এসে পৌঁছালে দুর্বৃত্তকারীরা তার উপরে হামলা চালায়। হামলাকারী নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করে নিশ্চিত মৃত্যু ভেবে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এসময় প্রতিবেশীরা রাতের আঁধারে চিৎকার শুনে মনজুর মোরশেদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ভাঙ্গা বাজারের মোহনা গার্মেন্টসের সহকারী আবুল বাশার জানান, রাজনৈতিক প্রতিহীংসার সূত্রতায় তার মালিকের উপরে চিহ্নিত দুর্বৃত্তরা পরিকল্পিত হামলা চালানোর পাশাপাশি তাকে কুপিয়ে জখম করে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। এই রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি বলে মুকসুদপুর পুলিশ জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!