1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের ৯ নম্বর সাতপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মো. বিল্লাল হোসেন কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা ফরিদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মুকুল মোল্যা এলজিইডির সড়ক ভেঙে ঝুঁকিপূর্ণ, বড় দুর্ঘটনার আশঙ্কা বীরগঞ্জের শীতলাই গ্রামের ক্যান্সারে আক্রান্ত খাদিজা, বাঁচতে চান কাশিয়ানীতে নসিমনের নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১, আহত ২ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে ঘাতক স্বামীর হাতে প্রাণ গেলো স্ত্রীর

মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ শুরু

সুমাইয়া নূর প্রভা,মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫২৩ Time View

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫। “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ মে (বুধবার) থেকে ৩ জুন পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী বিভিন্ন সচেতনতামূলক ও জনসম্পৃক্ত কার্যক্রম।

উপজেলা পর্যায়ে আয়োজিত এই পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও পুষ্টি কমিটির সভাপতি তাসনিম আক্তার।

অনুষ্ঠানের সূচনালগ্নে বক্তব্য রাখেন উপজেলা পুষ্টি কমিটির সদস্য সচিব এবং মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন। তিনি পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, “পুষ্টিহীনতা আমাদের দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিভিন্ন বয়সভিত্তিক পুষ্টিকর খাবার গ্রহণে জনসচেতনতা বাড়ানো জরুরি। এজন্য এই জাতীয় পুষ্টি সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ভীষ্মদেব মন্ডল। সঞ্চালনায় ছিলেন ডা. দীপ সাহা।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং বিশিষ্ট পুষ্টিবিদ মোশারেফ হোসেন, যিনি খাদ্য তালিকায় স্থানীয় ও মৌসুমি পুষ্টিকর খাবারের গুরুত্ব তুলে ধরেন।

মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া তার বক্তব্যে বলেন, “জনগণের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের মাধ্যমে এ বিষয়ে ধারাবাহিক প্রচারণা চালানো দরকার।”
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্কুল, কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক সভা, ক্যাম্পেইন ও খাবার প্রদর্শনী আয়োজনের কথা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!