1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় গভীর রাতে মাদক মামলার আসামির স্ত্রীর ঘর থেকে এএসআইকে পিটুনী দিয়ে পুলিশে দিল এলাকাবাসী সালথায় গণঅধিকার পরিষদের আয়োজনে মাদকবিরোধী সচেতনতা সভা ‎ ‘স্নাতক পাস করে আর বেকার থাকতে হবে না’: ফরিদপুরে কর্মসংস্থানের নতুন রূপরেখা দিলেন অর্থ উপদেষ্টা দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক বৈশাখী উৎসবেও ‘কিপটামি’: শিক্ষার্থীদের পাতে ১০০ টাকার বাটা মাছ, বিতর্কে অধ্যক্ষ মধুখালীতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্রা ও পান্তা-ইলিশের উৎসব সালথায় সেতু নির্মাণ : জমি মালিকদের উপস্থিত থাকার আহ্বান ইউএনওর

টুঙ্গিপাড়ায় ৩৫০ জন ইমাম-মুয়াজ্জিন পেলেন ঈদ উপহার

গাজী মো: নিয়ামুল ইসলাম
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৮৭ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(২৭মে) দুপুর ১২টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মোঃ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মইনুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা।

এ সময় উপজেলার ৩৫০ জন ইমাম ও মুয়াজ্জিনের প্রত্যেককে ১০ কেজি চাল, এক কেজি চিনি এবং এক প্যাকেট সেমাই প্রদান করা হয়। ঈদের আগে এমন উপহার পেয়ে ইমাম ও মুয়াজ্জিনগণ সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসন ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

জেলা প্রশাসক বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এসব মানুষ আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকারের এই সহযোগিতা অব্যাহত থাকবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হক বলেন, “এই উপহারের মাধ্যমে আমরা ইমাম-মুয়াজ্জিনদের প্রতি সম্মান জানাতে চাই। ঈদের আনন্দে সবাইকে শামিল করাই আমাদের লক্ষ্য।”

এই মহতী উদ্যোগে টুঙ্গিপাড়ার ধর্মপ্রাণ জনগণের মাঝে প্রশংসার ঝড় উঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!