1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নগরকান্দায় ১ বছরের শিশু দেড় লাখ টাকায় বিক্রি করলো পাষন্ড পিতা, শিশুকে ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছে মা

নিজস্ব সংবাদদাতা
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৯০৯ Time View

এক বছরের  শিশু তানহা আক্তারকে দেড় লাখ টাকায় বিক্রি করলো পাষন্ড পিতা কাইয়ুম বিশ্বাস, বাচ্চা ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছে মা পপি বেগম। এমন ঘটনা ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের রানপাশা গ্রামে। এ ঘটনায় ফরিদপুর আদালতে একটি মামলা দায়ের করেছেন শিশুর মা পপি বেগম।

জানা যায়, তিন বছর আগে মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের হান্নান সরদারের মেয়ে পপি বেগমের সাথে পাশ্ববর্তী নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের রানপাশা গ্রামের মানিক বিশ্বাসের ছেলে কাইয়ুম বিশ্বাসের সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহো লেগেই থাকতো। এর মাঝে তাদের একটি মেয়ে শিশুর জন্ম হয়। পরবর্তীতে গত পাঁচ মাস আগে কলহের জের ধরে তালাক হয়।
ভুক্তভোগী পপি বেগম জানায়, বিয়ের পর থেকেই তার ননদ মিতা বেগম আর স্বামী কাইয়ুমের সাথে কলহো চলে আসছিলো। তারই জের ধরে তাদের তালাক হয়। তালাকের সময় জোর করে তার শিশু তানহাকে রেখে দেয়। পরে তার স্বামী ঐ শিশুকে একই উপজেলার শাখরাইল গ্রামের কুবাদ শেখের মেয়ে কহিনুর বেগমের নিকট দেড় লাখ টাকায় বিক্রি করেন। আর এই বিক্রির মধ্যস্থতা করেন নগরকান্দার দলিল লেখক আলমগীর তালুকদার।

তিনি আরও জানান, তার এই শিশু বাচ্চাকে ফিরে পেতে তিনি দ্বারে দ্বারে ঘুরছেন। তিনি সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন যাতে তিনি তার শিশু বাচ্চাকে ফিরে পায়।

বিস্তারিত আসছে আগামী পর্বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!