1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় খাদ্যশস্যের জমি দখল করছে তামাক ‎ সদরপুরের সন্তান মীর সোলাইমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর একান্ত সচিব হলেন লক্ষীপাশার বনখেকো তেলাব উজাড় করে দিচ্ছে গোপালগঞ্জের বন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে সালথা উপজেলা শিক্ষক সমিতির শুভেচ্ছা জাতীয় স্বার্থই হবে কূটনীতির মূল ভিত্তি, বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থান গড়তে চান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ‎ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন ফকির তাইজুর রহমান শামা ওবায়েদ রিংকু পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় সালথার সোনাপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের অভিযান সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করতে চাই : ডঃ মোঃ ইলিয়াস মোল্লা কোটালিপাড়া পৌরসভার বর্জ্যে ক্ষতিগ্রস্ত মৎস অভয়াশ্রম

মুকসুদপুরের এসিল্যান্ড ও উপসহকারী তহসিলদারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সোহেল রানা
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩১৭ Time View

মুকসুদপুরের এসিল্যান্ড ও উপসহকারী তহসিলদারের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী ।আজ সোমবার সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় ব্রোঞ্জ মার্কেটের উত্তর পাশে তারা সমবেত হয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেন।মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জলিরপাড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা চিন্তা হরণ মন্ডল।মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন আব্দুস সালাম কাজী।

 

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, জিএম ফারুক মিনা, কাইয়ুম সিকদার, আল আমিন চোকদার, সুরেশ বৈরাগী, হিরু মিয়া শেখ, খলিল শেখ, আলী আজগর, সামাদ সরদার, আসাদ মিয়া, চৈতন্য বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফা ও জলিরপাড় ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা রিমন বিশ্বাসের বিরুদ্ধে ভূমিদস্যু একটি স্বার্থান্বেষী মহল বর্তমান সরকারের প্রশংসনীয় কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে পতিত ফ্যাসিবাদী সরকারের দোসরেরা নানাবিধ চক্রান্তে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবরে মুকসুদপুরের এসিল্যান্ড ও জলিরপাড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সরকারি জমির পুনঃ নবায়নের জন্য একটি লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে তারা মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় ব্রোঞ্জ মার্কেটে দোকানের বন্দোবস্ত পেতে আবেদন করেন। মূলত যারা ওখানে আবেদন করেছেন তারা বিগত ফ্যাসিবাদী সরকারের দোসর। একই ব্যক্তি একাধিক সরকারি বন্দোবস্ত নিয়েছে, অনেকে একটি বন্দোবস্ত নিয়ে একাধিক জায়গা দখল করেছে আবার অনেকে সরকারি সেলামি না দিয়ে বা বন্দোবস্ত না নিয়েই দীর্ঘদিন যাবত ঐ সকল সরকারি জমি ভোগ দখল করে আসছিলো।

 

পরবর্তীতে, পট পরিবর্তনের পর গোপালগঞ্জের বর্তমান জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনায় সরকারি জায়গার সুষম বন্টন এবং সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যে মুকসুদপুরের এসিল্যান্ড স্যার ও জলিরপাড় ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের কার্যক্রম ওই সকল ভূমিদস্যুদের বিপক্ষে গেলে এবং দীর্ঘদিন ধরে সরকারি ওই সম্পত্তি ভোগদখল করে আসা স্বার্থান্বেষী ভূমিদস্যুদের বিরুদ্ধে গেলে তারা চক্রান্ত করে গণমাধ্যমকর্মীদের মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে এসিল্যান্ড স্যার ও উপসহকারী ভূমি কর্মকর্তা রিমন বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় ও অনলাইন পোর্টালে নিউজ প্রকাশ করে। যা দেখে আমরা সোচ্চার হই এবং এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে সরকারের উন্নয়ন কর্মকান্ডে বাঁধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই।

এ সময় ফারুক হোসেন মিনা, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ বিপুল সংখ্যক স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!