1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের ৯ নম্বর সাতপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মো. বিল্লাল হোসেন কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা ফরিদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মুকুল মোল্যা এলজিইডির সড়ক ভেঙে ঝুঁকিপূর্ণ, বড় দুর্ঘটনার আশঙ্কা বীরগঞ্জের শীতলাই গ্রামের ক্যান্সারে আক্রান্ত খাদিজা, বাঁচতে চান কাশিয়ানীতে নসিমনের নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১, আহত ২ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে ঘাতক স্বামীর হাতে প্রাণ গেলো স্ত্রীর

মুকসুদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা

সোহেল রানা
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৫৯৬ Time View

“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার। সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক মাহবুব হাচান বাবর সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা প্রশাসকের সহধর্মিণী উম্মে সালমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হান ইসলাম শোভন, উপজেলা সমাজসেবা অফিসার মোশাররফ হোসেন প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিজয়ীদের পুরস্কার প্রদানসহ ১৫০ জন শিক্ষার্থীকে হাইজিন কিডস এবং ৩৫০ জন শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!