1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

শরীয়তপুরে উদ্ধার ১২৩ হাতবোমা ধ্বংস

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৪০৬ Time View

শরীয়তপুরের ডামুড্যায় সড়কের পাশ থেকে উদ্ধার ১২৩টি ককটেল ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা বোমাগুলো ধ্বংস করে। পুলিশ জানায়, সকালে ডামুড্যার আকালবরিশ এলাকার সড়কের পাশে ১০টি কালো ব্যাগ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানানো হলে ঘটনাস্থলে পরিদর্শন করে তারা। পরে তাদের মাধ্যমে খবর পেয়ে ৯ ঘণ্টা পর সন্ধ্যায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাত সদস্য ঘটনাস্থলে পৌঁছে বোমা ধ্বংসের কাজ শুরু করে। বিশেষ ইলেকট্রনিক প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করে বোমাগুলোর বিস্ফোরণ ঘটানো হয়।
এ ব্যাপারে জেলার সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মুশফিকুর রহমান বলেন, উদ্ধার হওয়া ১২৩টি হাতবোমা ধ্বংস করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!