1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিমুজ্জামান সেলিম

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫৯৬ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম । গতকাল সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সেলিমুজ্জামান সেলিম সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় বিএনপির পক্ষ থেকে গোপালগঞ্জ-১ আসনে আমাকে মনোনীত করা হয়েছে। এটি আমার জীবনের এক মহান দায়িত্ব ও ইমানি অঙ্গীকার।”
তিনি বিএনপি চেয়ারপার্সন ও গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দলের হাইকম্যান্ড ও সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান, যাদের আস্থা ও দোয়ায় এই সুযোগ পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
মুকসুদপুর ও কাশিয়ানী (আংশিক) উপজেলার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেলিমুজ্জামান সেলিম বলেন, “আপনাদের ভালোবাসা, ত্যাগ ও সমর্থনই আমার শক্তি। যারা বিএনপির রাজনীতি করতে গিয়ে নির্যাতন, জেল–মামলার শিকার হয়েছেন-তাদের ত্যাগ আমার প্রেরণা।”
তিনি আরও বলেন, “এই মনোনয়ন আমার কাছে শুধু রাজনৈতিক দায়িত্ব নয়; এটি আমার জীবনের অঙ্গীকার। আমি প্রতিজ্ঞা করছি-গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নে সর্বশক্তি নিয়োগ করব। তরুণদের কর্মসংস্থান, কৃষকের ন্যায্য মূল্য ও সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করব।”
শেষে তিনি দেশবাসীর দোয়া কামনা করে বলেন, “আল্লাহ তায়ালা যেন আমাকে দেশনেত্রী ও দেশনায়কের সম্মান অক্ষুণ্ন রেখে জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে কাজ করার তৌফিক দান করেন। জয় হোক গণতন্ত্রের, জয় হোক ধানের শীষের।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!