1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানিতে গ্যাসের উপস্থিতি সালথায় লটারিতে ৮০ শ্রমিক নিয়োগ টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত: শামা ওবায়েদ

লাবলু মিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৪২০ Time View

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দেশের আপামর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে বিএনপি নেতা ফজলুল মতিন বাদশা মিয়ার বাড়িতে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “দেশে ভয়াবহ বৈষম্য সৃষ্টি হয়েছে। কেউ হাজার কোটি টাকার মালিক হয়েছে, আবার কেউ না খেয়ে দিন কাটাচ্ছে। সরকারদলীয়দের চাকরি হয়েছে, অথচ মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছে। এই বৈষম্যের বিরুদ্ধে তরুণরা আন্দোলনে নেমেছিল, তারা রক্ত দিয়েছে—আজ আমরা সেই গণতন্ত্রের পথে হাঁটছি।”

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শামা ওবায়েদ বলেন, “আশির দশকে খালেদা জিয়ার নেতৃত্বে ৯ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর দেশে গণতন্ত্র ফিরে আসে। আজ তিনি মিথ্যা মামলায় ৬ বছর কারাবন্দি ছিলেন, অথচ সারাজীবন জনগণের অধিকারের জন্য লড়াই করেছেন।”

নিজের প্রয়াত পিতা বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমার বাবা ব্যাংকে দেনা রেখে মারা গেছেন, কিন্তু তিনি রেখে গেছেন সালথা-নগরকান্দার মানুষের ভালোবাসা। তাদের সেবা করাই আমার সবচেয়ে বড় দায়িত্ব।”

সভায় সভাপতিত্ব করেন সাবেক বিএনপি নেতা ফজলুল মতিন বাদশা মিয়া। এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!