1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪৪৫ Time View

গোপালগঞ্জ, ১ নভেম্বর, ২০২৫ (বাসস): গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) নবগঠিত কার্যনির্বাহী কমিটি ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ পৌর সম্মেলন কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক নয়া দিগন্ত ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মো. সেলিম রেজা সভাপতি এবং সময় টিভি ও দৈনিক ইনকিলাবের রিপোর্টার জয়ন্ত শিরালীকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, দৈনিক আলোর বার্তা পত্রিকার প্রতিনিধি এসকে এম মাহবুবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক আমার সময় পত্রিকার সাজ্জাদ হোসেন কোষাধ্যক্ষ, নির্বাহী সদস্য সবিবুর রহমান নিমাজ, শেখ জাবেরুল ইসলাম বাধন, আর মামুন রানা।

অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন নব গঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সূচনা বক্তব্য দেন, প্রেস ক্লাব গোপালগঞ্জের ভারপ্রাপ্ত মহাসচিব মো. শরিফুল ইসলাম।

অন্যানের মধ্যে বক্তব্য দেন নব গঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যসহ দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মেহেদী হাসান, দৈনিক ভোরের ডাকের কাশিয়ানী প্রতিনিধি মো. ফায়েকুজ্জামান, বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) জেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন ও আমার দেশে পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল।

সভা শেষে প্রীতি ভোজের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!