1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

মুকসুদপুরে বিনামূল্যে বীজ ও সার পেলো ২৯৮৫ কৃষক

সোহেল রানা
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৪৬১ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, গম, খেসারী, মসুর, মুগসহ শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২৯৮৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ মামুনুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ।
এ সময় ১২’শ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৯’শত ৪০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ১০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি সূর্যমূখী উফশী বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৫৫ জন কৃষকের প্রত্যেককে এক কেজি সূর্যমূখী হাইব্রিড বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৪০ জন কৃষকের প্রত্যেককে ১০ কেজি চিনাবাদাম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। ১’শ ৩০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি শীতকালীন পেঁয়াজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৬০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মুগের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। ২’শ ৬০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মসুরের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। ২’শ ৯০ জন কৃষকের প্রত্যেককে ৮ কেজি খেসারীর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!