1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ মিথ্যা’—সংবাদ সম্মেলনে অলিউর রহমান খা ও শেহাব মোল্লা গোবিপ্রবির গণঅভ্যুত্থান দিবসের ফিস্টে ডালে নাড়িভুঁড়ি ও পচা ডিমের অভিযোগ, ক্ষোভ শিক্ষার্থীদের জাল দলিল কাণ্ডে কোটালীপাড়ায় তোলপাড়, সাময়িক বরখাস্ত দুই দলিল লেখক বালিয়াকান্দিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত গোপালগঞ্জে বসতঘরে ট্রাক উল্টে অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহত রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, বঙ্গবন্ধুর সমাধিসৌধ এলাকায় কড়া নজরদারি জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনের পরিণতি: এমপি ইলিয়াস মোল্লা জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আগুনে পুড়লো খামারির ১৩টি গরু ও সাড়ে তিন হাজার মুরগি

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৭৬০ Time View

মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে একটি খামারের ১৩টি গরু ও পাশের মুরগির খামারের সাড়ে তিন হাজার মুরগি পুড়ে মারা গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী খামারি। মঙ্গলবার (১১ জুন) দিবাগত রাত ৩টার দিকে শিবচরে উমেদপুর ইউনিয়নের কালিখোলা এলাকার মিলন মুন্সির গরুর খামারে এ অগ্নিকাণ্ড ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে প্রথমে আগুন লাগে মিলন মুন্সির গরুর খামারে। ওই খামারে ১৪টি গরু বাঁধা ছিল।

আগুনের টের পেয়ে রশি কেটে দিলে একটি গরু ছুটে যায়। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে খামারে থাকা বাকি ১৩টি গরু পুড়ে যায়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের মুরগির খামারের আরও তিন হাজার ৫০০টি মুরগি মারা যায়। খামারমালিক মিলন মুন্সি বলেন, ‘গত বছর গরুগুলো কিনেছি। এ বছর কোরবানিতে বিক্রি করার জন্য গরুগুলো প্রস্তুত করা হয়েছিল।

অনেক কষ্ট করে তিল তিল করে গরুগুলোকে লালন-পালন করেছি। বর্তমান বাজারে গোখাদ্যের মূল্য অনেক চড়া । তারপরও কিছুটা লাভের আশায় গরুগুলোকে লালন-পালন করেছি। আজকে বিভিন্ন হাটে এই গরুগুলোকে বিক্রির জন্য নেওয়ার কথা ছিল। কিন্তু রাতেই আগুনে খামারের ১৩টি গরু ও পাশে থাকা মুরগির খামারের সাড়ে তিন হাজার মুরগি পুড়ে মারা গেলো।’ উমেদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান মুন্সী জানান, অগ্নিকাণ্ডে ১৩টি গরু পুড়ে মারা গেছে।

এ ছাড়া সাড়ে তিন হাজার ব্রয়লার মুরগি পুড়ে মারা যায়। বিষয়টি নাশকতা নাকি দুর্ঘটনা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনের কাছে তদন্তের জোর দাবি জানিয়েছেন তিনি। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!