1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ কর্মসূচি   কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় তৌহিদুর রহমান তাজকে দেখতে চান গোপালগঞ্জবাসী বীরগঞ্জে নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা পরিষদ ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ ফরিদ গাজীর শুভেচ্ছা গোপালগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, গ্রেপ্তার ৪ কোটালীপাড়ায় গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা গোপালগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মধুখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মধুমতীর স্রোতে নিখোঁজ রাব্বির মরদেহ মিলল এক দিন পর বীরগঞ্জে নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন

ফরিদপুরে পাচারকালে ২০ মেট্রিক টন চালসহ ট্রাক জব্দ, আটক ২

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৬০৮ Time View
ফরিদপুরে অবৈধভাবে সরকারি চাল পাচারকালে ২০ মেট্রিক চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১১ জুন) দুপুর ১ টার দিকে ফরিদপুর সদরের কানাইপুরের করিমপুর এলাকা থেকে চালসহ ট্রাকটি জব্দ করা হয়। আটককৃত চালকের নাম শেখ জাফর। সে জেলা সদরের বাখুন্ডা এলাকার শেখ জালালের ছেলে। অপর আটক হেলপার সুমন চোকদার সদরের পশরা এলাকার সাদেক চোকদারের ছেলে বলে জানা যায়। আটকের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান।
তিনি বলেন, ফরিদপুরের সদরপুর উপজেলা সরকারী খাদ্য গুদাম হতে ট্রাক যোগে (যার নম্বর -ঢাকা মেট্রো -ট- ২২-৩১৬০) সরকারী চাল পাচারকালে তাদের আটক করা হয়েছে। এসময় একটি ট্রাকসহ ২০ মেট্রিক টন চাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে ট্রাক, চাল ও আটকদের সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপরে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘ট্রাকের চালসহ আটক হওয়া দুইজনকে থানায় আনা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো যাবে। ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরহাদ খন্দকার বলেন, এটা আমাদের চাল না। জিআর খাতের চাল। যেটা সদরপুর খাদ্য গোদাম থেকে রিকুইজিশন সাপেক্ষে চালগুলো দেওয়া হয়েছিল। হয়তো কয়েকজনের চাল একসাথে করে ট্রাকে নিচ্ছিলেন। তবে, এব্যাপারে আরও বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখবো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!