1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ আন্তর্জাতিক শান্তিপদক পেলেন সালথার নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান নরসিংদীর মাধবদীতে পুকুরে বিষপ্রয়োগ ও ফলজ গাছ কেটে ৪ লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ মুকসুদপুরে চাকরীর প্রলভোনে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার মোতালেবের বিরুদ্ধে জাতীয় শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬ সম্মাননা পেলেন গণমাধ্যম কর্মী ফকির মিরাজ আলী শেখ ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন ঘিরে মিছিল, আটক ৭

উন্নয়ন পেতে হলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে— মুহাম্মদ ফারুক খান এমপি

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৬৮৪ Time View

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নজিরবিহীন উন্নয়ন হয়। উন্নয়ন পেতে হলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে, আওয়ামী লীগের বাইরে ভোট দিলে উন্নয়ন হয় না। তারপরও মুকসুদপুরবাসী বার বার একই ভুল করে। উপজেলা নির্বাচনে আপনারা আবারও একই ভুল করলেন। তাকে তো আপনারা আগেও ভোট দিয়েছেন। কী উন্নয়ন করতে পেরেছে সে, আপনারা তাকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করলেন।

আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে সুসংগঠিত কিন্তু ভোটের সময় চিত্র পাল্টে যায়, আপনাদের মধ্যকার এই সমস্যা আপনাদেরই ঠিক করতে হবে। জনগণের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে হবে। তাহলে আওয়ামী লীগের সার্থকতা পূর্ণ হবে। রবিবার (২ জুন) সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পুরাতন মুকসুদপুর ফারুক খানের বাস ভবনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ—কমিটির সদস্য কানতারা খান, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, শ্যামল কান্তি বোস, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্তু মুন্সী, এনায়েত হোসেন, জলিরপাড় ইউপি চেয়ারম্যান বিভা মন্ডল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!